• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেপ্তার


প্রকাশ:  ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেপ্তার

ভিওডি বাংলা রিপোর্ট

সৌদি আরবে গত এক সপ্তাহে ২১ হাজার ৪৮৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয়। যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন।

শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, তাদের মধ্যে ১৩ হাজার ৫৬২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৮৫৩ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৭০ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৫০ শতাংশ ইউথোপিয়ান, ৪৭ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের। 

এছাড়া ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে। 

আইন ভঙ্গকারীদের সম্পর্কে অভিযোগ জানাতে মক্কা অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯১১ এবং রিয়াদ অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে কল করার কথা বলা হয়েছে।

তথ্যসূত্র: আরব নিউজ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু