• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির প্রার্থীকে সমর্থন

সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী

বরিশাল প্রতিনিধি    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পি.এম.
সংগৃহীত ছবি

বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনে রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী। ফলে দলটির নেতারা ধানের শীষের পক্ষে কাজ করবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং সভাপতি নুরুল হক নুরের নির্দেশনায় এই ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। 

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দেশপ্রেমিক শক্তির ঐক্য সময়ের দাবি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সহমত জানানো হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজে পটুয়াখালী-০৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও, নির্বাচনী জোটের অংশ হিসেবে বাকেরগঞ্জে সমর্থন নিশ্চিত করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তার সমর্থকরা ধানের শীষ প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, যুব কেন্দ্রের মানবাধিকার সম্পাদক এবং উপজেলা নেতারা।

সমর্থন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, তরুণ প্রজন্মের রাজনৈতিক শক্তি গণঅধিকার পরিষদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় বাকেরগঞ্জে গণতন্ত্রকামী মানুষের বিজয় সুনিশ্চিত হবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ