• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নবম জাতীয় পে-স্কেল:

পে-স্কেল কার্যকর বিষয়ে সবশেষ যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত কার্যকর করার দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তাদের কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি মো. ওয়ারেছ আলী এবং সদস্য সচিব মো. মাহমুদুল হাসান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত বৈষম্যমুক্ত নবম স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ থেকে এর বাস্তবায়নের দাবিতে স্ব স্ব দপ্তরের সামনে প্রতিদিন দুই ঘণ্টা করে তিন দিনের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ স্বতঃস্ফূর্তভাবে পালন করা হয়েছে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল কর্মচারীর প্রতি ঐক্য পরিষদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সংগঠনের নেতারা জানান, “আমরা দীর্ঘদিন ধরে পে-স্কেলের বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছি। সরকারের পক্ষে কমিশন গঠন করা হলেও এখনও গেজেট প্রকাশে গড়িমসি চলছে। এই প্রতিবাদে আমাদের অবস্থান ও বিক্ষোভ অব্যাহত থাকবে। আমরা আশা করি যারা এখনো একাত্বতা ঘোষণা করেননি, তারা দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হবেন।”

তারা আরও বলেন, “সরকারের পক্ষ থেকে এখনও কোন কার্যকর সিদ্ধান্ত না আসায় আমাদের কর্মসূচি আগামী ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বর্ধিত করা হলো। আমাদের ঘোষিত সময়ের মধ্যেও যদি সরকার দাবি মেনে নেন না, তাহলে ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী ভূখা মিছিলসহ পদযাত্রা অনুষ্ঠিত হবে।"

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “যদি সরকার ৬ ফেব্রুয়ারির আগে বৈষম্যমুক্ত পে-স্কেলের গেজেট বাস্তবায়ন করেন, তাহলে আমরা আনন্দ শোভাযাত্রা করব। অন্যথায়, ঘোষিত ভূখা মিছিল শোক মিছিলে পরিণত হতে পারে। সেই মিছিলের পর আরো কঠোর কর্মসূচি আসবে, যা সরকারের ধারণার বাইরে। তাই সরকারকে পুনরায় অনুরোধ জানাই, কর্মসূচির আগে গেজেট প্রণয়ন করে কর্মচারীদের মুখে হাসি ফোটান।”

সংগঠনটি বলেছে, তারা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছে যাতে গেজেট দ্রুত প্রকাশ করা হয়। একই সঙ্গে সকল কর্মকর্তা-মহোদয়দেরও এই আন্দোলনে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অনুযায়ী, পে-স্কেলে বৈষম্য দূরীকরণ এবং সরকারি কর্মচারীদের ন্যায্য সুবিধা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তবে সরকারি কর্মকর্তাদের দাবি, “গেজেট প্রণয়ন ও বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় ও সমন্বয় প্রয়োজন।”

সরকারি কর্মচারীরা তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে বেতন কমিশনের বৈষম্যমুক্ত প্রস্তাবের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিনের আন্দোলনের পরও সরকারের বিলম্ব পরিস্থিতি কর্মচারীদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।

এর আগে, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বিভিন্ন দপ্তরে অবস্থান ও বিক্ষোভের মাধ্যমে সরকারের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে আসছিল। এবার তারা কর্মসূচি বৃদ্ধি এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছে।

সংগঠনটির নেতারা মনে করান, এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারের প্রতি এক অনুরোধ জানিয়েছেন: বৈষম্যমুক্ত নবম স্কেল কার্যকর করে সরকারি কর্মচারীদের অধিকার নিশ্চিত করতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক