• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পি.এম.
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষিত ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের সকল বিভাগে কর্মরত কর্মচারীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে ব্যানার হাতে নিয়ে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

কর্মচারীরা জানান, জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ‘এক দফা এক দাবি’ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় তারা আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্বের কারণে একই ধরনের দায়িত্ব পালন করেও ভিন্ন বেতন কাঠামোর মুখে পড়তে হচ্ছে, যা বৈষম্য আরও স্পষ্ট করছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি।

কর্মচারীরা আরো জানান, ‘পে স্কেল কারো করুণা নয় এটা আমাদের অধিকার। জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন না হলে স্বাস্থ্য বিভাগের সকল কর্মচারীরাসহ সারা দেশের সব সেক্টরের সরকারি চাকরিজীবীরা বৃহত্তর কর্মসূচি পালন করবে। আমরা কোনো অযৌক্তিক দাবি করছি না। ন্যায্য পাওনা আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি।’

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা আরও বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় মহাসমাবেশের কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন বলেও জানান তারা। এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের সকল কর্মচারীবৃন্দ অংশ নেন। 

ভিওডি বাংলা/ মোঃ এরশাদুল হক/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেভেল প্লেয়িং ফিল্ড দাবি জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের
হামলা-ভাঙচুরে বাড়ছে উত্তাপ লেভেল প্লেয়িং ফিল্ড দাবি জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের
পঞ্চগড় কারাগার থেকে ১৮ কারাবন্দির পোস্টাল ব্যালটে ভোট
আবেদন ৮ হাজার ছাড়াল পঞ্চগড় কারাগার থেকে ১৮ কারাবন্দির পোস্টাল ব্যালটে ভোট
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার ঘোষণা দুই যুবদল নেতার
ধানের শীষ ছেড়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার ঘোষণা দুই যুবদল নেতার