• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবেদন ৮ হাজার ছাড়াল

পঞ্চগড় কারাগার থেকে ১৮ কারাবন্দির পোস্টাল ব্যালটে ভোট

পঞ্চগড় প্রতিনিধি    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলা কারাগার থেকে ১৮ জন কারাবন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এর মধ্যে ১২ জন দণ্ডপ্রাপ্ত কয়েদি এবং ৬ জন হাজতি। ভোটারদের সবাই পুরুষ। নারী কোনো ভোটার নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটারদের মধ্যে দুজন দিনাজপুর ও বগুড়া জেলার বাসিন্দা, বাকিরা পঞ্চগড় জেলার।

সোমবার (২ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা কারাগার গিয়ে এসব তথ্য জানা যায়। বর্তমানে কারাগারে মোট ৩৫৬ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ৬৭ জন কয়েদি। কারাগারে বর্তমানে ৮ জন নারী বন্দি ও ৬ জন বিদেশি নাগরিক রয়েছেন।

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ভোট গ্রহণের জন্য কারাগারের ভেতরে একটি পৃথক গোপন বুথ স্থাপন করা হবে। পাশাপাশি কারাগারের ৫৩ জন কর্মকর্তা-কর্মচারীও পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

কারাগারে দায়িত্বে থাকা হাবিলদার মেরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ বছরের চাকরিজীবনে প্রথমবারের মতো দায়িত্ব পালনরত অবস্থায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে আনন্দ প্রকাশ করেন তিনি।

পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের মধ্যেই ১৮ জন কারাবন্দির পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, পঞ্চগড় জেলায় মোট ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ৯৩৯ জন।

ভিওডি বাংলা/ স্নিগ্ধা খন্দকার নিহা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ