• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ধানের শীষ ছেড়ে

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার ঘোষণা দুই যুবদল নেতার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পি.এম.
ধানের শীষ ছেড়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার ঘোষণা দুই যুবদল নেতা। ছবি: ভিওডি বাংলা

পাবনার-০৩ আসন (ভাঙ্গুড়া,চাটমোহর ও ফরিদপুর) এর এলাকার চাটমোহর উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ ছেড়ে স্বতন্ত্র এমপি পদপ্রার্থীর কেএম আনোয়ারুল ইসলাম এর ঘোড়া প্রতীকের পক্ষ নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে নামলেন দুই যুবদল নেতা। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পৌর শহরের পাঠানপাড়া এলাকায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তারা।

চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক তানভির লিখন জুয়েল বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে ৭০,পাবনা-০৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র এমপি পদপ্রার্থী কেএম আনোয়ারুল ইসলামের ঘোড়া প্রতীকের পক্ষে নির্বাচনের ঘোষণা দেন।
এর আগে তারা বিএনপির এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় কৃষি দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এর পক্ষে নির্বাচন করে আসছিলেন।

তানভির লিখন জুয়েল তার বক্তব্যে বলেন, চাটমোহরে যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছে আজ কে তারা দল থেকে বহিষ্কার। এই পাবনা-০৩ এলাকার আপামর সাধারণ মানুষ চায় স্থানীয় এমপি পদপ্রার্থী।

বড় দুঃখের বিষয়, কেন্দ্রীয় বিএনপি কিছু মানুষের ওপর তুহিন ভাইকে (ধানের শীষের প্রার্থী) চাপিয়ে দিয়েছে। আমরা জানি, আমাদেরও দল থেকে বহিষ্কার করা হবে। বহিষ্কার কী করবেন, আজ আমরাই দল থেকে পদত্যাগ করলাম।

ফারুক হোসেন বলেন, বিএনপির কিছু সিন্ডিকেট আমাদের ওপর তুহিন ভাইকে চাপিয়ে দিয়েছে। তিনি আওয়ামী লীগের লোকজন নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন কে আশ্রয় দিচ্ছেন।

আমরা চাটমোহরের সাধারণ মানুষের পালস বুঝে এবং বিএনপিকে বাঁচানোর জন্য আজ এক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছি।
তাই স্থানীয় প্রার্থীর পক্ষে আমরা নির্বাচন করব এবং তাকে বিজয়ী ঘরে ফিরবো ইনশাল্লাহ।

এ সময় আরো বক্তব্য দেন- পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রাহুল প্রমুখ।

ভিওডি বাংলা/ গিয়াস উদ্দিন সরদার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড় কারাগার থেকে ১৮ কারাবন্দির পোস্টাল ব্যালটে ভোট
আবেদন ৮ হাজার ছাড়াল পঞ্চগড় কারাগার থেকে ১৮ কারাবন্দির পোস্টাল ব্যালটে ভোট
গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
গৌরীপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন
রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন