• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

তেহরানে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পি.এম.
ইরানের শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে একটি শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতায় শহরের বিভিন্ন এলাকা থেকে ধোঁয়া দেখা গেছে, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে দমকল বাহিনী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেহরানের পশ্চিমে জেনাত আবাদ এলাকায় অবস্থিত জেনাত বাজজের শপিং সেন্টারে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে দ্রুত অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনের ভয়াবহতা বিবেচনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় টিভিকে তেহরানের অগ্নিনির্বাপণ বিভাগের একজন মুখপাত্র বলেন, “তেহরানের পশ্চিমে জেনাত আবাদ এলাকার একটি শপিং সেন্টারে আগুন লেগেছে। সেখানে অনেকগুলো দোকানপাট ছিল। আগুনের তীব্রতা এতটাই বেশি যে তেহরানের বিভিন্ন অংশ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছিল এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!