• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-৮ আসনকে মাদকমুক্ত করার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পি.এম.
দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন  নাসীরুদ্দীন পাটওয়ারী- ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এনসিপি ও ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মাদক সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “ঢাবিতে গিয়ে এক দলের কর্মী মাদক সেবন করছে। যদি বেশি খেতে ইচ্ছা করে তাহলে বুড়িগঙ্গার পানি খান কিন্তু মাদক সেবন করবেন না।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ঢাকা-৮ আসনে একজন ‘মাদক সম্রাট’ সক্রিয় রয়েছেন, যিনি রাজনৈতিক কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেন, “কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে না দিতে আহ্বান জানাবো। সেই কর্মী মাদক খেয়ে পরবর্তীতে আপনার ওপরেই আঘাত করবে। এজন্য কর্মীদেরকে মাদক থেকে দূরে রাখুন।”

অনলাইন গেমস ও সামাজিক প্রতিরোধ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে প্রতিবাদ শুধু রাজপথে সীমাবদ্ধ নেই। “লড়াই শুরু হলে সব জায়গাতেই শুরু হয়ে যায়। যারা মাঠে আসতে পারে না তারা ঘরে এই ধরনের সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বাণিজ্য থেকে শুরু করে মানুষের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে-গেমসের মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে। সব জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ,” বলেন তিনি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে পাটওয়ারী বলেন, তাদের প্রচারণার ব্যানার ও পোস্টার রাতের আঁধারে ছিঁড়ে ফেলা হচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারলেও ওই এলাকায় একজন ব্যক্তি শত শত বিলবোর্ড স্থাপন করেছেন।

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “এখানে একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগিয়েছেন। এই টাকাগুলো কোথা থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা এটা প্রশ্ন রাখতে চাই।”

নিজেদের প্রচারণা ব্যয়ের উৎস সম্পর্কে ব্যাখ্যা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জনগণ আমাদেরকে কিছু টাকা দিয়েছে, আমরা ক্রাউড ফান্ডিং করেছি। সেখান থেকে টাকা দিয়ে আমরা অল্প কয়েকটা ব্যানার, পোস্টার লাগাচ্ছি। এর মধ্যেই এগুলো রাতের আঁধারে তুলে নিয়ে যাচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও একটি রাজনৈতিক দল পরস্পরের সঙ্গে যোগসাজশে কাজ করছে। “আমরা এটাও শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন, বিএনপি বা প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে,” বলেন তিনি।

নারীদের ওপর হামলার অভিযোগ তুলে পাটওয়ারী বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। “নারীদের ওপর আক্রমণ চলছে। এ ধরনের আক্রমণ আমরা সহ্য করবো না, যদিও আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করছি,” বলেন তিনি।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র দখল ও কারচুপির আশঙ্কা প্রকাশ করে তিনি ১২ ফেব্রুয়ারির ভোটকে ঘিরে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “১২ তারিখে যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চিন্তা করবে, কেন্দ্র দখলের চিন্তা করবে-ঢাকা-৮ এবং পুরো বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।”

একই সঙ্গে তিনি বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশে আমরা কেন্দ্র দখল চাই না।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এম এ মালিকের সমর্থনে তাহসীনা রুশদির লুনা
এম এ মালিকের সমর্থনে তাহসীনা রুশদির লুনা
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস
অসভ্য ভাষায় কথা বলে নিজেকে জাহির করবেন না : মির্জা আব্বাস
হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেই হারিয়ে গেছেন
এস এম জাহাঙ্গীর হোসেন: হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেই হারিয়ে গেছেন