• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রমজানে ২৬ দিন সুলভমূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ এ.এম.
ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র থেকে ২৬ দিনে মাংস, ডিম ও দুধ সুলভমূল্যে বিক্রি করবে সরকার -ছবি-ভিওডি বাংলা

সরকার পবিত্র রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন সুলভমূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি করবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকার ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভোক্তাদের কাছে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৪৫ টাকায়, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকায় এবং ডিম প্রতি পিস ৮ টাকায় সরবরাহ করবে। এছাড়া গরুর মাংসও প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।

ভোক্তারা সহজে এই ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পারবেন। মন্ত্রণালয় আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে রমজানের সময় বাজারে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে পারবে।

সরকারি এই পদক্ষেপকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন, কারণ এটি রমজানের বাজারে মাংস, দুধ ও ডিমের দাম স্থিতিশীল রাখবে এবং ক্রেতাদের অর্থনৈতিক বোঝা কমাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধকালেও আমরা প্রবাসীদের পাশে ছিলাম, আছি ও থাকবো
যুদ্ধকালেও আমরা প্রবাসীদের পাশে ছিলাম, আছি ও থাকবো
সৌদির সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন অঞ্চলে আগাম ঈদ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন অঞ্চলে আগাম ঈদ উদযাপন
ঈদগাহ কতটা প্রস্তুত মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ও অতিথি অভ্যর্থনার জন্য?
ঈদগাহ কতটা প্রস্তুত মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ও অতিথি অভ্যর্থনার জন্য?