• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ভিওডি বাংলা ডেস্ক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ এ.এম.
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করছে। দিনের শুরুতেই জেনে নিন প্রধান কর্মসূচিগুলো।

অর্থ উপদেষ্টার কর্মসূচি:

বিকেল ৩:৩০টায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিএনপির কর্মসূচি:

সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর পৌরসভায় গণসংযোগ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বিকেল ৩টায় মিরপুর-১৩ নম্বরে বিজয় রাকিন সিটি প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা দল আয়োজিত দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেবেন তিনি।

এ ছাড়া সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে নির্বাচনী প্রচারণা সঙ্গীত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিজভী।

বিকেল ৪টায় গুলশান-১-এ ইমানুয়েলস কমিউনিটি সেন্টারে ঢাকা-১৭ আসনের দলীয় প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম।

সকাল সাড়ে ৮টায় ৫ নম্বর ওয়ার্ড রওশন শাহ মাজারে বগুড়া-৬ আসনে দলীয় প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক রেজাউল করিম বাদশা।

দুপুর ১২টায় গুলশান-২ নম্বরে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বিকেল ৩টায় গুলশান সোসাইটি লেক পার্কে শারীরিক-মানসিক ও বুদ্ধিবৃত্তি প্রতিবন্ধীদের সঙ্গে মতবিনিময় করবেন ব্যারিস্টার জাইমা রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি:

বিকেল ৩টায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কদমতলী পাটেরবাগ পানির পাম্প সংলগ্ন এলাকায় জনসভা ও গণসংযোগ করবেন ঢাকা-৪ আসনের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি:

বিকেল ৩টায় সাভারে Electoral Management Exercise-এ অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
স্থানান্তর হচ্ছে ঢাকার ৪ বাস টার্মিনাল, কমবে যানজটের চাপ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত