• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলায় আসামিদের ২ দিনের রিমান্ড

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ এ.এম.

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত ছয় নেতা-কর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন গোবিন্দগঞ্জ চৌকি আদালত।

গতকাল রোববার গাইবান্ধা জেলা কারাগার থেকে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে আসামিদের হাজির করার পর আইনজীবী তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গালীব হাসান প্রত্যেক আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী কাজী হাসান মাহমুদ মুন্না রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।  

উল্লেখ্য, গত (২৫ জানুয়ারি) রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়।

এ সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। মারপিট ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। 

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ