বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতের মাটিতে খেলা অস্বীকৃত হওয়ায় বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এ সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ বয়কট করায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে আইসিসি। এ পরিস্থিতিতে পাকিস্তানের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আইসিসি।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, পাকিস্তান তাদের সম্মান ও বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানো না হলে নিজেদের অবস্থান থেকে সরে আসবে না।
তিনি জিও নিউজকে বলেন, “পাকিস্তান তখনই কেবল ভারতের সঙ্গে ম্যাচ খেলবে যখন বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হবে এবং পাকিস্তানকে সম্মান দেয়া হবে।”
ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে রশিদ লতিফ আরও বলেন, “যত ইচ্ছে আইসিসি চিঠি লিখুক। পিসিবিকে কেন চিঠি লিখছো, পাকিস্তান সরকারকে চিঠি লিখো। পিসিবি তো কোন প্রেস রিলিজ দেয়নি, চিঠিও লেখেনি। পাকিস্তান সরকার আমাদের না করে দিয়েছে, যেমনটা ভারতকে তাদের সরকার না করে। আমরা সরকারের অধীনস্থ, আমরা যেতে পারি না। তোমরা এসে আমাদের নিয়ে যাও, বাংলাদেশকেও ডাকো। সব ঝামেলা শেষ করো।”
কিছু বিশ্লেষক মনে করছেন, আইসিসি পাকিস্তানকে শাস্তি হিসেবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কাজে লাগাতে পারে। এ বিষয়ে রশিদ লতিফ বলেন, “(নিষিদ্ধ করলে) বাংলাদেশ-পাকিস্তান মিলে আমরা এমন একটা টুর্নামেন্ট করব যেখানে আমরা নিজেদের মধ্যেই খেলব।”
ভিওডি বাংলা/এমএস







