• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পি.এম.
তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় অংশ নেন জাইমা রহমান-ছবি-ভিওডি বাংলা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে বনানীর ডিওএইচএস খেলার মাঠে তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় অংশ নিয়ে দেশের যুব সমাজের ভাবনা, সমস্যা ও স্বপ্ন নিয়ে আলোচনা করেন। 

জাইমা রহমান দেশের উন্নয়নে সব মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের গঠনমূলক কাজে তরুণরা সক্রিয়ভাবে অংশ নিতে পারবে এমন একটি কমন প্লাটফর্ম থাকা প্রয়োজন। এই আড্ডার আয়োজন করেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কনটেন্ট জেনারেশন টিম।

চায়ের আড্ডায় তিনি অনলাইন দুনিয়ার সাইবার বুলিং নিয়েও নিজের উদ্বেগ প্রকাশ করেন। জাইমা বলেন, “সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলেই হবে না, এর কার্যকর প্রয়োগও থাকা দরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যালয় বাংলাদেশে থাকলে সমস্যার সমাধান অনেকটা সম্ভব।”

আলোচনায় অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বায়ুদূষণ, যানজট ও চাকরির সমস্যাসহ বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। জাইমা বলেন, এসব সমস্যা সমাধানের জন্য তরুণদের কণ্ঠকে গুরুত্ব দিতে হবে।

শিক্ষা ব্যবস্থার বিষয়ে তিনি মন্তব্য করেন, প্রাথমিক পর্যায় থেকেই পদক্ষেপ নিলে শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমানো সম্ভব। এছাড়া উচ্চশিক্ষার পর্যায়ে মূল কারিকুলামের বাইরে ব্যবহারিক কার্যক্রম ও সহশিক্ষা ব্যবস্থা থাকাটা গুরুত্বপূর্ণ।

তিনি তরুণদের উদ্যম ও দেশপ্রেমকে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানিয়ে বলেন, “সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের এমন প্লাটফর্ম থাকা প্রয়োজন যেখানে তারা দেশের উন্নয়নে সক্রিয় হতে পারবে।”

চায়ের আড্ডার শেষ পর্যায়ে জাইমা রহমান উপস্থিত অতিথিদেরকে ভবিষ্যতে একই ধরনের আড্ডায় আবারও অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানটি তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সমস্যার সমাধানের জন্য একটি মঞ্চ হিসেবে গুরুত্ব পেয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে
নিপুণ রায় চৌধুরী: নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দেবে
নির্বাচন ঘিরে চক্রান্তের অভিযোগ হাবিবের
নির্বাচন ঘিরে চক্রান্তের অভিযোগ হাবিবের
ঢাকা-১০ আসনে রবিউলের গণসংযোগে জনস্রোত
ঢাকা-১০ আসনে রবিউলের গণসংযোগে জনস্রোত