• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১২ ফেব্রুয়ারি সরকার গঠনের ম্যান্ডেট দেবে জনগণ: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পি.এম.
ডি এস সি সি মালিকানাধীন ধূপখোলা মাঠে দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যেগে মতবিনিময় সভায় বক্তব্য দেন ইশরাক-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে বাংলাদেশের জনগণ আমাদের সরকার গঠনের ম্যান্ডেট দেবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডি এস সি সি মালিকানাধীন ধূপখোলা মাঠ মার্কেট নির্মানাধীন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যেগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ইশরাক হোসেন বলেন, আপনারা সবাই দেখেছেন, আজ বাংলাদেশজুড়ে তারেক রহমানের জোয়ার বইছে। আমাদের নেতা সিলেট থেকে শুরু করে সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ, উত্তরবঙ্গ ঘুরে আজ খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সারা দেশে আপামর জনগণের মধ্যে অভূতপূর্ব জনতার ঢল নেমেছে।

মার্কেট সংশ্লিষ্ট দাবির বিষয়ে তিনি বলেন, আমি যে কথাটি বলছিলাম ১২ ফেব্রুয়ারির পর আমরা আপনাদের এই মার্কেট সমিতির দাবিগুলো লিখিতভাবে আপনাদের কাছ থেকে গ্রহণ করব। বিদ্যমান আইন অনুযায়ী এবং অতীতে যারা এই মার্কেটের প্রকৃত মালিক ছিলেন, তারা যেন কোনোভাবেই বঞ্চিত না হন এবং তাদের ন্যায্য অধিকার ফিরে পান সে বিষয়টি নিশ্চিত করতে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব, ইনশাআল্লাহ। এই কাজটি আমি আপনাদের সঙ্গে নিয়েই করব এ কথা আমি আপনাদের দিচ্ছি।

আইনি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, এখানে যে আইনি জটিলতার কথা উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে বলতে চাই বাংলাদেশের আইনে যে কেউ আইনের আশ্রয় নিতে পারে। কোনো বিষয় আদালতে বিচারাধীন থাকলে সে বিষয়ে মন্তব্য করা যায় না। তাই আইনি বিষয়গুলো এবং এ সংক্রান্ত যারা মামলা করেছেন সব পক্ষকে নিয়ে যদি আমরা এমন একটি সমাধানে পৌঁছাতে পারি, যেখানে সকল পক্ষের দাবি বিবেচনায় আসে এবং সর্বোপরি জনগণের স্বার্থ রক্ষা হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব।

ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রসঙ্গে তিনি বলেন, আমি বিশেষভাবে খেয়াল করেছি ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন। আপনারা বলেছেন, অনেকে মারা গেছেন, অনেকে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন কেউ চা বিক্রি করছেন, কেউ রিকশা চালাচ্ছেন। এই বিষয়গুলো আমি গুরুত্বের সঙ্গে নিয়েছি। আগামী দিনে এসব সমস্যার সমাধানে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমাদের থানা বিএনপির নেতৃবৃন্দ এবং এই ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। তাদের সঙ্গে নিয়ে আমরা এই সমস্যার একটি সুন্দর ও গ্রহণযোগ্য সমাধান করব।

 ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারির পর আবারও আপনাদের সঙ্গে মতবিনিময় সভা করে এই বিষয়গুলো চূড়ান্তভাবে সমাধানের উদ্যোগ নেব ।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণ নারীদের প্রতি অবমাননাকরের জবাব ব্যালটের মাধ্যমে দিবে
ইশরাক হোসেন: জনগণ নারীদের প্রতি অবমাননাকরের জবাব ব্যালটের মাধ্যমে দিবে
জনসম্পৃক্তি ছাড়া কিভাবে নিশ্চিত জয়ের কথা বলছে
প্রশ্ন মির্জা আব্বাসের: জনসম্পৃক্তি ছাড়া কিভাবে নিশ্চিত জয়ের কথা বলছে
কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজেই দেশ এগিয়ে যাবে
তারেক রহমান: কথার ফুলঝুরি নয়, বাস্তব কাজেই দেশ এগিয়ে যাবে