• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আলী রীয়াজ

জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে

রাবি প্রতিনিধি    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ পি.এম.
বক্তব্য রাখছেন অধ্যাপক আলী রীয়াজ। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশে একটি প্রকৃত জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠনের সুযোগ এসেছে এবং এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। অনেক সংগ্রামের পর এই জায়গায় আসা হয়েছে—এই সুযোগ হেলায় নষ্ট করা যাবে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

আলী রীয়াজ বলেন, ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ ৯ মাস আলোচনা হলেও গণভোট প্রয়োজন, কারণ সবাই রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত নয়। এর বাইরেও বিপুল জনগোষ্ঠী রয়েছে, যাদের মতামত জানার সুযোগ তৈরি করতেই গণভোট।

তিনি বলেন, উত্তরবঙ্গে ১০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেড় লাখ শিক্ষার্থী রয়েছে। প্রতিটি শিক্ষার্থী যদি পাঁচজন মানুষকেও গণভোট সম্পর্কে সচেতন করে, তাহলে এটি কঠিন কাজ নয়। শুধু এসি রুমে বসে আলোচনা নয়, মাঠে নেমে জনগণকে বোঝাতে হবে।

আলী রীয়াজ অভিযোগ করেন, গত ১৫ বছর সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। শেখ হাসিনা চাননি জনগণ ভোট দিক। সে কারণেই জুলাই জাতীয় সনদে বলা হয়েছে, ভবিষ্যতে নির্বাচন হলে ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলগুলো একত্রে নির্বাচন কমিশন গঠন করবে।

তিনি আরও বলেন, আজও পিএসসি স্বাধীন নয়, দুর্নীতি দমন কমিশনকে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন জনগণের ইচ্ছাতেই আগামীর সরকার নির্ধারিত হবে।

তিনি বলেন, সংবিধানকে দীর্ঘদিন ছেলেখেলা বানানো হয়েছে। বাংলাদেশ পরিবর্তন চায়—এর বড় উদাহরণ জুলাইয়ের তরুণদের আন্দোলন। জুলাই শহীদদের প্রতি দায়বদ্ধতা থাকলে সবাইকে গণভোটের পক্ষে জনসচেতনতা তৈরি করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ