• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

প্রেস সচিব:

নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম -ছবি-ভিওডি বাংলা

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ইনটারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক সংলাপে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব জানান, নানামুখী অপতথ্য মোকাবেলায় সরকারের সক্ষমতা সীমিত। তবুও অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে এ বিষয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ভারতীয় গণমাধ্যম নিয়মিতভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংস্থা নামে-বেনামে ইউটিউব চ্যানেল খুলে মিথ্যা খবর প্রচার করছে।

শফিকুল আলম পরিস্থিতি মোকাবেলায় আইনের কঠোর প্রয়োগের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। তিনি উল্লেখ করেন, মিথ্যা খবর প্রচারের ফলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তবে তাদের জন্য আইনি ব্যবস্থার সুযোগ থাকা উচিত।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী