• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

ইতিহাসে প্রথমবার এলপিজি রপ্তানি করল ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্বালানি খাতে নতুন অধ্যায়ে প্রবেশ করল ভেনেজুয়েলা। ইতিহাসে এই প্রথমবারের মতো দেশটি বিদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানি করেছে বলে নিশ্চিত করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

সোমবার ডেলসি রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, ‘ক্রিসোবিগি লেডি ভেনেজুয়েলা’ নামের একটি জাহাজ সকালে ভেনেজুয়েলার উপকূল ত্যাগ করেছে। তিনি এই রপ্তানিকে দেশের শ্রমজীবী মানুষের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে উল্লেখ করেন।

তবে জাহাজটির চূড়ান্ত গন্তব্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি রদ্রিগেজ। যদিও সামুদ্রিক ট্র্যাকিং সাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, জাহাজটি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য রোড আইল্যান্ডের উদ্দেশে যাত্রা করছে।

এতদিন ভেনেজুয়েলা উৎপাদিত সব এলপিজি দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই ব্যবহার করত, ফলে রপ্তানির জন্য উদ্বৃত্ত গ্যাস ছিল না। পরিস্থিতির পরিবর্তন ঘটে চলতি বছরের জানুয়ারিতে, যখন সরকার প্রথমবারের মতো বিদেশে গ্যাস বিক্রির একটি চুক্তি স্বাক্ষর করে। তবে ওই চুক্তিতে ক্রেতা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি।

এদিকে ভিন্ন প্রেক্ষাপটে, এক মাস আগে যুক্তরাষ্ট্রের বাহিনী কারাকাসে পরিচালিত একটি অভিযানে প্রায় ২০০ জন নিহত হওয়ার ঘটনায় ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে মাদক পাচার ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে আদালতে হাজির করা হয়।

এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেল খাতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং দেশটির জ্বালানি অবকাঠামো পুনর্গঠনের পরিকল্পনার কথা প্রকাশ করেন। একই সঙ্গে এ বিষয়ে ডেলসি রদ্রিগেজকে তার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক)-এর তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার কাছে বিশ্বের সর্ববৃহৎ অপরিশোধিত তেলের মজুত রয়েছে। দেশটির মজুতের পরিমাণ প্রায় ৩০৩ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল, যা বৈশ্বিক মোট মজুতের প্রায় ১৯ দশমিক ৪ শতাংশ।

ভিওডি বাংলা/এমএস


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৭.৫ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ
ছবি: সংগৃহীত
সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব