• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পি.এম.
সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সকল দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চলমান গণকর্মবিরতি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে।

সংগঠনটি অভিযোগ করেছে, গত ৭ বছর ধরে দাবি জানানো হলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। ২০২৫ সালের ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর মহাসমাবেশে দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি। জাতীয় বেতন কমিশনের রিপোর্ট গত ২১ জানুয়ারি প্রদান করা হলেও অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে দেরি করছেন।

আন্দোলনকারীরা আরও অভিযোগ করেছেন, জ্বালানি উপদেষ্টার একটি মন্তব্যে বলা হয়েছিল, “বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল।” এই মন্তব্যে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

ভিওডি বাংলা/ এনআর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৭৪
তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৭৪
জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সেনাপ্রধানের সভা
জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সেনাপ্রধানের সভা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত