• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শফিকুর রহমান

এক্স অ্যাকাউন্ট হ্যাককারী ডাকাত ধরে ফেলেছি

নিজস্ব প্রতিবেদক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ এ.এম.
ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

নিজের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা–১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ দাবি করেন। 

জামায়াত আমির বলেন, ‘গতরাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটি পোস্ট দেওয়া হয়েছে। কোনো এক বিপথগামী এই কাজ করেছে। আর বিষয়টি নিয়ে কিছু মানুষ অযথা হইচই শুরু করেছে।’

তিনি দাবি করেন, ‘হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটি করা হয়েছে, সেটিও আমরা চিহ্নিত করেছি। ইতোমধ্যে বিষয়টি জাতির সামনে উন্মুক্ত করেছি। খুব শিগগিরই একদম পরিষ্কার ও উজ্জ্বলভাবে সবকিছু জাতির সামনে তুলে ধরব।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘হাসিনার মতো ফ্যাসিস্টকে আমরা পরোয়া করিনি, অন্য কোনো ফ্যাসিস্টকেও পরোয়া করার প্রশ্নই ওঠে না।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘একদল লোক এখনই যে আচরণ করছে, তাতে তাদের হাতে দেশের দায়িত্ব দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকবে না। তারা খাবলে, খামচে, কামড়ে ৫৬ হাজার বর্গমাইলের দেশ ও ১৮ কোটি মানুষকে শেষ করে দেবে।’

তিনি আরও বলেন, ‘এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া নিরাপদ নয়।’

জনগণের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘কোনো ভোট ডাকাতকে আর ডাকাতি করতে দেবেন না, জালিয়াতকে জালিয়াতি করতে দেবেন না, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দেবেন না।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না। দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করা হবে।’

তিনি বলেন, ‘যে পচা রাজনীতি বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সেই রাজনীতি যারা দেখতে চান না, তাদের আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে “হ্যাঁ” ভোট দিতে হবে। যারা সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে দেশ চালাতে চায়, তাদের হাতে দেশ যাবে না।’

ভিওডি বাংলা/ এম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীর্ষ পদ নয়, নারীর ক্ষমতায়ন জরুরি: নূরনেসা সিদ্দিকা
শীর্ষ পদ নয়, নারীর ক্ষমতায়ন জরুরি: নূরনেসা সিদ্দিকা
হাজারীবাগে দাড়ি পাল্লা প্রতীকের প্রচারণা সামগ্রী জব্দ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হাজারীবাগে দাড়ি পাল্লা প্রতীকের প্রচারণা সামগ্রী জব্দ
ভোটারদের খুব ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আবদুস সালামের
ভোটারদের খুব ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান আবদুস সালামের