• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আ’লীগের কর্মী

কুষ্টিয়া প্রতিনিধি    ১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পি.এম.
দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিলেন আ’লীগের কর্মী। সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ভাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তির নাম আসাদুল হক (৩৫)। তিনি একই গ্রামের ফজু মোল্লার ছেলে। জানা গেছে, তিনি আগে আওয়ামী লীগের সাবেক দৌলতপুর উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর কর্মী ছিলেন এবং বিভিন্ন নির্বাচনে তার পক্ষে কাজ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা দুধ দিয়ে আসাদুল হককে গোসল করিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করান।

এ সময় দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজুল হক উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল গণমাধ্যমকে বলেন, আসাদুল হক আওয়ামী লীগ দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর কর্মী ছিলেন এবং তার পক্ষে ভোটও করেছেন। তিনি আরও বলেন, “শুনেছি আজ দুধ দিয়ে গোসল করে বিএনপিতে যোগ দিয়েছেন।”

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার