• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটের দিন ইন্টারনেট বন্ধ হলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি    ১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পি.এম.
আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং। ছবি: ভিওডি বাংলা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের দিন ইন্টারনেট সচল থাকবে। তিনি স্পষ্ট করে বলেন, কেউ ইন্টারনেট বন্ধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী ইন্টারনেট খোলা থাকবে। কেউ যদি ইন্টারনেট বন্ধ করে, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড শব্দটি অনেক পুরনো। কেউ বলবে মাঠ লেভেল, কেউ বলবে নয়। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ডেই অনুষ্ঠিত হবে।’ 

নির্বাচনকে ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, প্রস্তুতি ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এই প্রস্তুতি অনুযায়ী কাজ এগোলে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বর্তমান সহিংসতার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক ক্ষেত্রেই এসব সহিংসতা একই দল বা সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজের ৫ দিন পর পরিত্যক্ত ঘরে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
নিখোঁজের ৫ দিন পর পরিত্যক্ত ঘরে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
রাজশাহীতে ছেলের হাতে মা খুন, মামলা দায়ের
রাজশাহীতে ছেলের হাতে মা খুন, মামলা দায়ের
পাংশায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পাংশায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান