• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পি.এম.
কুমারখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু। ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে পানিতে ডুবে আহাদ (২) নামে এক শিশু মৃত্যু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আহাদ জোতপাড়া গ্ৰামের শিমুল শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশের সুত্রে জানা যায়, পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন তখন আহাদ বাইরে খেলা করছিলো। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে বসতবাড়ির পাশের পুকুরে আহাদ কে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, শিশুটি পানিতে ডুবে মারা গেছে। কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ মোশাররফ হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ