• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৭৪

   ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযানে বড় মাত্রার সাফল্যের কথা জানিয়েছে সেনাবাহিনী। এই সময়ে দেশজুড়ে পরিচালিত অভিযানে আটক করা হয়েছে এক হাজারের বেশি মানুষ।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মোট ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।

আইএসপিআর জানায়, একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে অভিযানে ১৭৯টি অস্ত্র এবং ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ৩০ জানুয়ারি আইএসপিআর জানায়, ২৩ থেকে ২৯ জানুয়ারি মাত্র এক সপ্তাহে পরিচালিত যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ওই সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানায় আইএসপিআর।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক