• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে সেনাপ্রধানের সভা

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পি.এম.

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে প্রস্তুতি কার্যক্রম পর্যালোচনায় ময়মনসিংহ সফর করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সফরের অংশ হিসেবে তিনি ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

রোববার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সফরের তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা বিনিময় যমুনায়
জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী, শুভেচ্ছা বিনিময় যমুনায়
চাঁদ দেখা কমিটির বৈঠক কাল
চাঁদ দেখা কমিটির বৈঠক কাল
গুলশানে বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী
গুলশানে বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী