• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা ফখরুল

ভোটের আগে-পরে যেকোনো গোলযোগ শক্তভাবে দমন করা হবে

   ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পি.এম.

ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটের আগে বা পরে যেকোনো ধরনের গোলযোগই কঠোরভাবে দমন করা হবে। তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনী প্রচারণার এক সভায়।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর ইউনিয়নের ফেসরাডাঙ্গী বাজারে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি এই বক্তব্য দেন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা নিজেদের দুর্বল ভাববেন না। ভোট দিতে গেলে ভয় পাবেন না কোনো গোলমাল যেন না হয়। ভোট দিয়ে ফিরে আসার সময়ও যেন সমস্যা না হয়, সেটার ব্যাপারে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই ও প্রতিশ্রুতি দিতে চাই ইনশাআল্লাহ ভোটের দিন, ভোটের সময় বা অন্য সময়ে কখনো কোনো গোলযোগ হবে না। আমরা সেটা শক্ত হাতে দমন করবো।

বিএনপি মহাসচিব বলেন, আপনারা এদেশের নাগরিক, এদেশের মানুষ; আমার যে অধিকার আছে, সেটা আপনারও আছে। সুতরাং ভয় পাবেন না, নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমরা আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, আমরা যদি সরকারটাকে ঠিক নির্বাচিত করতে না পারি, সঠিক লোকটাকে নির্বাচিত করতে না পারি; তাহলে আমাদের কোনো কাজ হবে না।

মির্জা ফখরুল বলেন, অতীতে এ অঞ্চলে চাকরির জন্য টাকা-পয়সা নেওয়া হতো। আমি যদি নির্বাচিত হই, তাহলে আপনাদেরকে কোনো কাজের জন্য টাকা দিতে হবে না। সেইসঙ্গে সব রকমের সন্ত্রাস বা দুর্বৃত্তায়ন বন্ধের জন্য কাজ করবে বিএনপি।

তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপস করে নাই। তিনি প্রতিহিংসার রাজনীতি থেকে সবাইকে বিরত থাকতে বলেছেন। আমরাও সেই পথ অনুসরণ করছি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে হিন্দু-মুসলিম সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আগুন
সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আগুন
সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয়: ইসি সানাউল্লাহ
সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয়: ইসি সানাউল্লাহ
গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ