• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের একটি নির্বাচনী অফিসে রাতের আঁধারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে—ঘটনাটি তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। তবে সময়মতো আগুন নেভে যাওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি, শুধুমাত্র টিনের অংশ পুড়ে গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। কার্যালয়টি বাজারের একটি টিনের মার্কেটে রয়েছে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বহুতি বাজারে টিনের মার্কেটে তাদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস রয়েছে। শনিবার রাতের বেলায় খড়কুটো স্তূপ করে সেখানে পেট্রোল দিয়ে আগুন লাগানো হয়েছে।

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে আগুন বাইরে থেকেই নিভে গেছে, ঘরে ঢুকতে পারেনি। তবে টিনের চাল ও বেড়া পুড়ে গেছে। ঘরে ঢুকে পড়লে পুরো মার্কেটই পুড়ে যেত।

শহীদুল ইসলাম জানান, তারা এ ঘটনার বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও সদর থানার ওসিকে লিখিতভাবে জানিয়েছে। সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান বলেন, অভিযোগ পাওয়ার পরই ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি সরেজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ছোট হোক বা বড় যে কোনো ধরনের ঘটনা ঘটুক, আমরা তা ভালোভাবে পর্যবেক্ষণ করছি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ