• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয়: ইসি সানাউল্লাহ

বরিশাল প্রতিনিধি    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পি.এম.
বরিশাল সার্কিট হাউসে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সততা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কোনোভাবে ছাড় দেবে না এমন কড়া বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, বড় বা ছোট দল আইনের সামনে সবাই সমান, তাই কমিশনের নির্দেশনা অমান্য করে যদি কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে বরিশালের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপি করার সুযোগ রাখা হয়নি। ভোট প্রদান প্রক্রিয়ায় লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, প্রবাসীদের ব্যবহারের ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকবে। ফলে খাম খোলা এবং ভোট গণনায় তুলনামূলকভাবে বেশি সময় লাগতে পারে। এছাড়া ভোটকেন্দ্রে শুধুমাত্র প্রিসাইডিং অফিসার কলম বহন করবেন; অন্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পেনসিল ব্যবহার বাধ্যতামূলক।

নির্বাচন কমিশনার বলেন, ভোট চলাকালে প্রতি আসনে ১০ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে কমিশন বিশেষ সতর্ক অবস্থানে আছে। ভোট কেনা-বেচা রোধে একাধিক বৈঠক হয়েছে এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে।

নির্বাচন পরিচালনায় যুক্ত কর্মকর্তাদের কোনো আপ্যায়ন বা আতিথেয়তা গ্রহণ না করার নির্দেশ দিয়ে ইসি বলেন, অপতথ্য ও গুজব প্রতিরোধে দ্রুত সত্য ও সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

এছাড়া বয়স্ক, প্রতিবন্ধী ও আহত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। ভোটে স্বচ্ছতা বজায় রাখতে সব জেলা ও প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান ইসি সানাউল্লাহ।

তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যেখানে অনিয়ম হবে, সেখানে কোনো ধরনের নমনীয়তা দেখানো যাবে না।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ