• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি মুখপাত্রের প্রশ্ন:

জামায়াত আমিরের এক্স একাউন্ট হ্যাক, ১২ ঘণ্টা পর জিডি

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পি.এম.
বিএনপির মুখপাত্র মাহদী আমিন -ছবি-ভিওডি বাংলা

রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (Twitter/X) অ্যাকাউন্ট হ্যাক হলে কেন ১২ ঘণ্টা পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলো তা প্রশ্নযোগ্য।

রোববার (১ ফেব্রুয়ারি) মাহদী আমিন বলেন, “জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্টটি করা হয়েছে, তা সত্য হলে এটি অত্যন্ত দুঃখজনক। কিন্তু যদি এটি হ্যাকের ফল, তাহলে তা সঙ্গে সঙ্গে জনগণকে জানানো উচিত ছিল। ১২ ঘণ্টা পর কেন জিডি করা হলো, এটি স্পষ্ট নয়।”

তিনি আরও বলেন, “এর আগেও জামায়াতের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এই ধরনের আচরণ নারীর প্রতি অবমাননাকর। যদি পোস্টটি সত্যি হয়, তবে আমরা তা স্পষ্টভাবে নিন্দা জানাই।”

মাহদী আমিন অভিযোগ করেন, “জামায়াত বরাবরই নারী বিদ্বেষী। তারা নির্বাচনী প্রচারণায় নারীদের ব্যবহার করলেও কোনো নারী প্রার্থী দেওয়ার সাহস দেখায়নি। এছাড়া বিএনপির নারী প্রচারকদের অনলাইন ও অফলাইনে হামলার ঘটনাও আমরা লক্ষ্য করেছি। নারীদের প্রতি অন্যায়, অত্যাচার ও অবজ্ঞা বিএনপি কখনও মেনে নেবে না।”

প্রসঙ্গত, শনিবার বিকেলে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের প্রতি অবমাননাকর একটি পোস্ট ভাইরাল হয়। পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, “শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। এর কিছুক্ষণ পর সাড়ে ৪টার দিকে ওই আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর এটি পুনরায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”

তিনি জানান, বিতর্কিত পোস্ট দ্রুত সরিয়ে দেওয়া হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয়ে যায়। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।

মাহদী আমিন পুনরায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “নারীদের বিরুদ্ধে কোনো অবিচার, অত্যাচার বা অবজ্ঞা বিএনপি কখনও মেনে নেবে না। আমরা সচেতন থাকবো এবং এ ধরনের কটূক্তি ও অবমাননার বিরুদ্ধে শক্ত অবস্থান নেব।”

এই ঘটনার মাধ্যমে নির্বাচনী পরিবেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব এবং হ্যাকিং ও অপপ্রচার প্রতিরোধে সতর্কতার প্রয়োজন পুনরায় প্রমাণিত হলো।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে: হাসনাত আবদুল্লাহ
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে: হাসনাত আবদুল্লাহ
বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে
বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে
জামায়াত আমিরের ‘এক্স’ হ্যাক দাবি কতটা যৌক্তিক?
মাহাদি আমিন: জামায়াত আমিরের ‘এক্স’ হ্যাক দাবি কতটা যৌক্তিক?