• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভলিবলের কামাল আর নেই

স্পোর্টস ডেস্ক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ এ.এম.
সাবেক জাতীয় ভলিবল দলের কোচ ও ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ভলিবল অঙ্গনের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি হলো। সাবেক জাতীয় ভলিবল দলের কোচ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ালেখক মোস্তফা কামাল আর নেই।

রোববার (১ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মোস্তফা কামাল স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন কিডনি সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

দেশের ভলিবল উন্নয়নে মোস্তফা কামালের অবদান ছিল বহুমাত্রিক। জাতীয় ভলিবল দলের কোচ হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং খেলোয়াড় তৈরিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পাশাপাশি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও সংগঠক হিসেবে তিনি ভলিবলকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করতে কাজ করেছেন নিরলসভাবে।

কেবল সংগঠক বা কোচ হিসেবেই নয়, ক্রীড়ালেখক হিসেবেও তিনি ছিলেন সমানভাবে পরিচিত। বিভিন্ন জাতীয় দৈনিক ও ক্রীড়া সাময়িকীতে তার লেখনী ক্রীড়া সাংবাদিকতায় আলাদা মর্যাদা তৈরি করে।

তার মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় সংগঠনটি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

মোস্তফা কামালের নামাজে জানাজা আজ জোহরের নামাজের পর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং মল জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটায় জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

ভলিবল অঙ্গনের এই নিবেদিতপ্রাণ মানুষটির প্রয়াণে দেশ এক অভিভাবককে হারাল।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহিলা দাবা লিগে আরও এক শিরোপা
রাণী হামিদ: মহিলা দাবা লিগে আরও এক শিরোপা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে