• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বন্ধুদের অনুদানে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিল ১৪ লাখ টাকা

কুমিল্লা প্রতিনিধি    ৩১ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ পি.এম.
হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন তার স্কুলজীবনের বন্ধু ও সহপাঠীরা। সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা অনুদান দিয়েছেন তার স্কুলজীবনের বন্ধু ও সহপাঠীরা। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০১৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে তার নির্বাচনী তহবিলের জন্য ১৪ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে এসে পুরোনো স্মৃতি নতুন করে নাড়া দিয়েছে। আমাদের জীবনের উত্থানের সূচনা এই স্কুল থেকেই। আজ আমরা যারা দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, সবার শিকড়ই এই বিদ্যালয়ে।

তিনি আরও বলেন, স্কুলজীবন শেষ হলেও সহপাঠীদের সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে। অনেক বন্ধু আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও এই পুনর্মিলনীর মাধ্যমে সবাই আবার একত্রিত হতে পেরেছে।

অনুষ্ঠানে দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আব্দুস সবুর, জামাল মোহাম্মদ কবির, জসিম উদ্দিনসহ প্রাক্তন শিক্ষার্থী সরকার সাকিব, আহম্মেদ শুভ, মুহতাদির যারিফ সিক্তসহ বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু