• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মির্জা ফখরুল

রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য

ঠাকুরগাঁও প্রতিনিধি    ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পি.এম.
ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী গণসংযোগকালে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি মানুষের কল্যাণ, এলাকার উন্নয়ন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যেই করা উচিত। 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৪–১৫ বছরের কঠিন সময় পার করে আল্লাহর অশেষ রহমতে দেশ আজ একটি ভালো সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। সামনে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ দেখা যাচ্ছে।

তিনি বলেন, এবার দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে—এমন প্রত্যাশা মানুষের মধ্যে তৈরি হয়েছে। সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে এবং পছন্দের ভালো মানুষ ও ভালো দলকে নির্বাচিত করতে পারবে। এর আগে অনেক ভোটার ভোট দেওয়ার সুযোগ পায়নি। রাতের আঁধারে ভোট হয়ে যেত, আগেই ফল নির্ধারিত থাকত। এবার মানুষ সঠিকভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। 

বিএনপি মহাসচিব বলেন, আমরা রাজনীতি করি মানুষের শান্তি ও কল্যাণের জন্য। বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিবাদী শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে আবারও জনগণের হাতে দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

নিজের রাজনৈতিক সততার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি মন্ত্রী ছিলাম। কেউ বলতে পারবে না, মন্ত্রী থাকা অবস্থায় আমি কারও কাছ থেকে এক কাপ চা কিংবা দুই টাকাও নিয়েছি।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার