• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

ভুয়া তথ্য

আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল

   ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ পি.এম.
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা গ্রহণের উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়া গেজেটভুক্ত আরও ১২ জন ‘জুলাই যোদ্ধা’র নাম বাতিল করেছে সরকার। বাতিল হওয়া সবাই ক্যাটাগরি ‘গ’-এর অন্তর্ভুক্ত ছিলেন। 

বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর জেলার পাঁচ জন এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সাত জন রয়েছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬-এর সিডিউল-১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে একই অভিযোগে গত বছরের ২৯ অক্টোবর ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছিল মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলার বাতিল হওয়া ব্যক্তিরা হলেন— তাসফিয়াহ রিফা, আসাদুজ্জামান নূর, সুরুজ মিয়া, কহিনুর ও সখিনা। অপরদিকে চাঁদপুর জেলার বাতিল হওয়া ব্যক্তিরা হলেন— কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল এবং আব্দুল্লাহ আল মামুন।

প্রজ্ঞাপনে প্রত্যেকের গেজেট নম্বর, মেডিক্যাল কেস আইডি, বাবার নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ রয়েছে। তবে মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়ার বিষয়টি প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা