• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

প্রার্থিতা প্রত্যাহার করে ইশরাককে সমর্থন দিলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পি.এম.
সূত্রাপুর থানার সামনে ধানের শীষের গণসংযোগে ইশরাক হোসেনকে সমর্থন জানান ফখরুল-ছবি-ভিওডি বাংলা

প্রার্থিতা প্রত্যাহার করে ঢাকা-৬ আসনের বিএনপির  প্রার্থী ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন  দিয়েছেন গণ অধিকার পরিষদের একই আসনের প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।  

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুর থানার ক্যাপিটাল জেনারেল হাসপাতালের সামনে ধানের শীষের গণসংযোগের আগে এক পথসভায় প্রার্থিতা প্রত্যাহার করে ইশরাক হোসেনকে সমর্থন জানান তিনি ।

এসময় মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গণ অধিকার পরিষদের  সভাপতি নুরুল হক নূরের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন জানাচ্ছেন। 

ফখরুল ইসলাম আরও বলেন, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় রাজপথে একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছেন তারা। সেই ঐক্যের ভিত্তিতেই এখন নির্বাচনী মাঠে একযোগে কাজ করবেন গণ অধিকার পরিষদ ও বিএনপির নেতাকর্মীরা।

তিনি ঘোষণা দেন, ঢাকা-৬ আসনের গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের সকল নেতাকর্মী এখন থেকে বিএনপির পক্ষে মাঠে কাজ করবেন। আগামী ১২ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইশরাক হোসেনকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক মো. আজিজুল ইসলামসহ প্রমুখ। 

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক