• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে


প্রকাশ:  ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পি.এম.
শেয়ার করুন 0
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে

ভিওডি বাংলা রিপোর্ট

বিশ্ববাজারে টানা ৪র্থ সপ্তাহের মতো বেড়েছে জ্বালানি তেলের দাম। মূলত রাশিয়ার জ্বালানি বাণিজ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় সরবরাহে ব্যাঘাত ঘটায় বাড়ছে দাম। শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৪ সেন্ট বা ০.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১.৭৩ ডলারে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে অবস্থান করছে ৭৯.৩০ ডলারে।

চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫০ শতাংশ ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম বেড়েছে ৩.৬০ শতাংশ।

বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার ঝুঁকি মোকাবিলায় মধ্যপ্রাচ্যের সাবধানী তেল উত্তোলনকেও এই দর বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে। সেই সঙ্গে রয়েছে মার্কিন বাজারে ব্যাপক চাহিদা বৃদ্ধির পূর্বাভাস।

ফুজিটোমি সিকিউরিটিজের একজন বিশ্লেষক তোশিতাকা তাজাওয়া বলেছেন, রাশিয়ান তেল উৎপাদনকারী এবং ট্যাঙ্কারগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে সরবরাহে উদ্বেগ তৈরি হওয়ায় অপরিশোধিত তেলের বাজার বাড়ছে। এছাড়া মার্কিন বাজারে কেরোসিনের ব্যাপক চাহিদা বৃদ্ধি এর আরেকটি কারণ।

এর আগে রাশিয়ার জ্বালানি খাতে গত ১০ জানুয়ারি নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহৎ রুশ জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফটও এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার মাত্র কয়েক দিন আগে এ ঘোষণা দেয়া হয়। 

ভিওডি বাংলা/ এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু