• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

শহীদদের প্রতি সম্মান জানাতে কেন্দ্রে যাওয়ার আহ্বান হাবিবের

নিজস্ব প্রতিবেদক    ২৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ পি.এম.
হাবিবুর রশিদ হাবিব। ছবি: ভিওডি বাংলা

ঢাকা–৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ভোটারদের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান। তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে এই নির্বাচন অর্জিত হয়েছে এবং দেশের নাগরিক হিসেবে সকলকে দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও থানার ২ নং ওয়ার্ড দক্ষিণ গোড়ান ছাপরা মসজিদ এলাকাবাসীর উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‌‘আমরা যদি নিজেদের এ দেশের নাগরিক মনে করি, যদি আমাদের সন্তানদের জন্য একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

তিনি বলেন, এই নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। মানুষ যদি কেন্দ্রে না যায় এবং ভোট না পড়ে, তাহলে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করবে। এতে ভবিষ্যতে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকা কঠিন হয়ে যাবে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের নাগরিক হিসেবে ন্যূনতম দায়িত্ব পালন করে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। যাকেই ভোট দেওয়া হোক না কেন, ভোটকেন্দ্রে উপস্থিত হওয়াই শহীদদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন।

নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শতাধিক মিথ্যা মামলার আসামি হতে হয়েছে, সাতবার কারাগারে যেতে হয়েছে । দুইবার হত্যাচেষ্টার শিকার হলেও আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন। এসব ত্যাগ কোনো প্রতিশোধের রাজনীতির জন্য নয়, বরং আগামীর বাংলাদেশ গড়ার জন্য।

ঢাকা–৯ এলাকার সমস্যার কথাও তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, এই এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত। গ্যাস সংকট, জলাবদ্ধতা, নষ্ট রাস্তাঘাট, খেলার মাঠের অভাব, কমিউনিটি সেন্টারের সংকট এবং সেতুর প্রয়োজন রয়েছে। এসব সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার জানান তিনি।

তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি নিরাপদ, মানবিক, সম্প্রীতিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে আমি ভোটারদের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাই।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক