• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মির্জা ফখরুল

দিল্লিতে পালিয়ে যাওয়া হাসিনার জনগণকে বিএনপি উদ্ধার করবে

ঠাকুরগাঁও প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:১১ পি.এম.
ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী প্রচারণার গণসংযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা তাদের লোকজনকে ফেলে দিল্লিতে চলে গেছেন। তবে জনগণকে চিন্তা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সবাইকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেনি—সাধারণ মানুষ—তাদের বুকে টেনে নেওয়া হবে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনী প্রচারণার গণসংযোগে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনে নৌকা প্রতীক না থাকলেও বিএনপির একটি প্রতিপক্ষ রয়েছে, সেটি হলো দাঁড়িপাল্লা। ১৯৯১ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় দাঁড়িপাল্লা খুব কম ভোট পেয়েছিল। 

তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল এবং তিনি নিজেও ঠাকুরগাঁওয়ের মানুষের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করেছেন এবং কখনো তাদের ছেড়ে যাননি। নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, অতীতে মানুষ ভোট দিতে পারেনি, সব ভোট ‘ফ্যাসিস্ট হাসিনা’ নিয়ে গেছে। তবে এবার একটি সুষ্ঠু ও সঠিক নির্বাচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন, যেখানে ভোটাররা স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

তিনি আরও বলেন, দেশে নতুন শিল্পকারখানা গড়ে তুলতে হবে এবং উন্নত চিকিৎসাসেবার জন্য ভালো হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। এটিকে নিজের জীবনের শেষ ভোট ও শেষ নির্বাচন উল্লেখ করে তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু