• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

টাঙ্গাইল-১ আসন

জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ পি.এম.
জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য মোঃ আব্দুর রহিম হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, ধনবাড়ীর সাত্তারকান্দি এলাকায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ চলাকালে বিএনপির ২৫–৩০ জন সন্ত্রাসী আব্দুর রহিমকে মাটিতে ফেলে প্রায় ১০–১৫ মিনিট ধরে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেন জামায়াত মনোনীত প্রার্থী ডা. মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া তিনি আগামীকাল বুধবার বিকাল ৪টায় ধনবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার