• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ডোবায় অস্ত্র ফেলে বাঁচতে চেয়েছিল দম্পতি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি    ২৮ জানুয়ারী ২০২৬, ১১:১৬ এ.এম.
বিদেশি ও দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী জান্নাত আক্তারকে সেনাবাহিনী গ্রেফতার করেছে-ছবি-ভিওডি বাংলা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ সাজ্জাদ হোসেন (২৭) ও তার স্ত্রী জান্নাত আক্তারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকায় এই অভিযান চালানো হয়। 

জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযানের সময় নিজেদের রক্ষা করতে সাজ্জাদ ও তার স্ত্রী বাড়ির পেছনের একটি ডোবায় জার্মান মডেলের ৯ এমএম পিস্তল ফেলে দেন। পরে তাদের দেখানো স্থান থেকে সেনাবাহিনী অস্ত্রটি উদ্ধার করে। বাড়ি থেকে আরও তিনটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

বগুড়া সেনানিবাসের ৪০ বীর ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমাল জানান, সাজ্জাদ হোসেন বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। জিজ্ঞাসাবাদে দম্পতি অস্ত্রটি কোথায় রেখেছিল তা স্বীকার করেছেন।

সেনাবাহিনী জানিয়েছে, আটক দম্পতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। এই অভিযান স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও সন্ত্রাসী কার্যকলাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ঘটনায় নিরাপত্তা বাহিনী আশ্বাস দিয়েছে, অশান্ত এলাকা থেকে অস্ত্র ও সন্ত্রাসীদের সরানো চলবে নিয়মিতভাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার