• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

ঝালকাঠি প্রতিনিধি    ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৩২ পি.এম.
ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী। ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী ‘হাস’ প্রতীকে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। তিনি ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি ও লেবুবুনিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কাছে ভোট প্রার্থনা করেন। 

গণসংযোগকালে ব্যারিস্টার মঈন ফিরোজী বিশেষভাবে নারী ভোটারদের সঙ্গে কথা বলেন, তাঁদের মতামত ও প্রত্যাশা শোনেন এবং নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে এলাকার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এছাড়া উত্তমপুর বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এলাকার চলমান সমস্যা, উন্নয়ন ঘাটতি এবং সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

তিনি বলেন, ‘আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। একটি প্রতিনিধিত্বশীল ও জনমুখী সংসদীয় ভূমিকার মাধ্যমে রাজাপুর–কাঁঠালিয়া এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করাই আমার লক্ষ্য।’

ব্যারিস্টার মঈন ফিরোজী আরও বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা যদি আমাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করেন, তবে ‘হাস’ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে রাজাপুর–কাঁঠালিয়ার সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবো।’

নির্বাচনী প্রচারণাকালে তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এলাকার সাধারণ মানুষ মনে করছেন, ব্যারিস্টার হিসেবে তাঁর পেশাগত অভিজ্ঞতা, সংযত বক্তব্য এবং ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ তাঁকে নির্বাচনী মাঠে আলাদা মাত্রা প্রদান করেছে।

ভিওডি বাংলা / মোঃ মাহিন খান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু