• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারি কর্মকর্তাদের জোর করে মিটিংয়ে নিয়েছে একটি দল

নিজস্ব প্রতিবেদক    ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পি.এম.
ঢাকা-৮ আসনে ১০ দল সমর্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী গণসংযোগ। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের ১০ দল সমর্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন (ইসি) লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে গণসংযোগকালে তিনি বলেন, একটি দল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জোর করে মিটিং ও মিছিলে নিয়ে যাচ্ছে, যা নির্বাচনের বিধিবিরুদ্ধ হলেও ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না।

তিনি তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ তোলেন, তিনি রাজউকের ফ্ল্যাট বিতরণ করেছিলেন। নির্বাচিত হলে দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচার করা হবে।

পাটওয়ারী আরও বলেন, ‘ঢাকা মেডিক্যাল আসলে কোনো আধুনিক মেডিক্যাল নয়, এখানে ভুতুড়ে অবস্থা তৈরি হয়েছে। আমরা নির্বাচিত হলে ঢামেক আধুনিকায়ন করবো।’

এর পাশাপাশি ঢাকা-১৮ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার নিন্দা জানান তিনি এবং নতুন বন্দোবস্ত বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোটে জয়যুক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় জামায়াত নেতা শাহীন আহমেদ খান, আহসান হাবীবসহ ১০ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এসএম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক