• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

আফরোজা আব্বাসের প্রচারে হামলার ঘটনায় মহিলা লীগ নেত্রী গ্রেফতার


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
আফরোজা আব্বাসের প্রচারে হামলার ঘটনায় মহিলা লীগ নেত্রী গ্রেফতার

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় রুজুকৃত মামলায় আওয়ামী মহিলা লীগ নেত্রীকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতার ওই নারীর নাম মেরিনা আক্তার (৪০)। তিনি খিলগাঁও ২ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সদস্য।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৬ আগস্ট মো. আওলাদ হোসেন নামের একজন ভুক্তভোগী বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন। খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নির্বাচনী প্রচারণা চলাকালে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেয়।

হামলায় মামলার বাদীসহ বিএনপির অনেক নেতা-কর্মী আহত হন। এ ছাড়াও আক্রমণকারীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটায়।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তদন্তে আসামি মেরিনা আক্তারকে গ্রেফতার করা হয়।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
সচিব পদে পদোন্নতি পেলেন ২ কর্মকর্তা
ছবি: পিএমও
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: ভিওডি বাংলা
তামাক নিয়ন্ত্রণে বিলম্ব নয়, দ্রুত বিধিমালা চায় সংগঠন