• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ এ.এম.
উত্তর বাড্ডা বাড্ডা থানা-ছবি-ভিওডি বাংলা

রাজধানী ঢাকার উত্তর বাড্ডা এলাকা থেকে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে একটি আবাসিক ভবনের নয়তলার ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের নাম সুবীর বিশ্বাস (৩০)। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার বাসিন্দা শচীন বিশ্বাসের ছেলে। পেশায় তিনি একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনের ছাদ থেকে অচেতন অবস্থায় সুবীর বিশ্বাসকে উদ্ধার করে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। মরদেহে দৃশ্যমান কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং মৃত্যুর পেছনে কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ