• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নির্বাচন সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন

নিজস্ব প্রতিবেদক    ২৩ জানুয়ারী ২০২৬, ১০:২৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও নিয়ন্ত্রিত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে। নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যে এ সেল সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর একটি বিশেষ টিম এই ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’-এর সঙ্গে সংযুক্ত থাকবে। নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেনকে আইনশৃঙ্খলা সমন্বয় সেলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান এবং যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী।

সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান, এনডিসি। তাঁর নেতৃত্বে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

আইনশৃঙ্খলা সমন্বয় সেলটি তিনটি শিফটে পরিচালিত হবে। প্রথম শিফট সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত, দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং তৃতীয় শিফট রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত দায়িত্ব পালন করবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের তৃতীয় তলায় কক্ষ নম্বর ২২৬-এ এ সেল স্থাপন করা হয়েছে। জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ চালু রাখা হয়েছে। পাশাপাশি মোবাইল নম্বর ০১৫৫০০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) ও ০১৫৫০০৬৪২২৭ নম্বরেও যোগাযোগ করা যাবে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ, তথ্য বা সহায়তার প্রয়োজন হলে উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক