• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ পি.এম.
সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এবার ভোট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে বলে বৈঠকে জানানো হয়েছে। ভোট গণনায় দেরি হলে অনেক সময় গুজব ছড়ায়—সে বিষয়টি মাথায় রেখেই আগাম জানানো হচ্ছে।’ তিনি বলেন, ‘এবার শুধু সংসদ নির্বাচন নয়, একই সঙ্গে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলে সংসদ নির্বাচন ও গণভোট—দুটির ভোট গণনাই একসঙ্গে শুরু হবে। এর সঙ্গে পোস্টাল ব্যালট যুক্ত হওয়ায় কিছু ক্ষেত্রে ভোট গণনায় বিলম্ব হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এবার অনেক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাই ভোট গণনা যেন সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতার সঙ্গে সম্পন্ন হয়। সে কারণে কিছুটা সময় বেশি লাগতে পারে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/ এনআর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক