• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পি.এম.
রুমিন ফারহানা-ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ‘মব’ সৃষ্টি ও বাধা দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার রোববার জানান, শনিবার রাতে তিনি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়, রুমিন ফারহানা সরাইলের ইসলামাবাদ গ্রামে একটি প্যান্ডেল স্থাপন করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন, যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হিসেবে ধরা হয়েছে। সমাবেশটি ভাঙা হয় এবং নির্বাহী হাকিম শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামের একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় রুমিন ফারহানা নির্বাহী হাকিমকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুল দেখান এবং বারবার হুমকি দেন। চিঠিতে উল্লেখ করা হয়, রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়া ও অন্যরা মারমুখী আচরণ করেন, যা ‘মব’ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা প্রদান এবং কর্তব্যরত হাকিমকে হুমকি প্রদান হিসেবে ধরা হয়েছে।

চিঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা ভিডিওর লিঙ্কও সংযুক্ত করা হয়েছে। এই ঘটনার কারণে রুমিন ফারহানার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোটিস পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্তৃপক্ষ এ ঘটনায় সতর্ক থাকবেন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে তৎপর থাকবেন বলে জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার