• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রিজওয়ানা হাসান

জানুয়ারিতে শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনার কাজ

রংপুর প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ পি.এম.
রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনকালে উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান সাথে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সংগৃহীত ছবি

চলতি মাসে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে না বলে জানিয়েছেন জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় জানুয়ারির মধ্যে প্রকল্পটির কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনকালে এবং পরবর্তী সময়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

উপদেষ্টা বলেন, চীন সরকার ও বাংলাদেশ সরকার উভয়ই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সে কারণেই চীনা রাষ্ট্রদূত ও তিনি একসঙ্গে এলাকা পরিদর্শনে এসেছেন। যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না, তবে প্রকল্পটির ভবিষ্যৎ উজ্জ্বল বলে তিনি আশ্বস্ত করেন।

চীনা রাষ্ট্রদূতের বক্তব্যের বরাত দিয়ে রিজওয়ানা হাসান জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করছে, যাতে বিপুল প্রত্যাশার এই প্রকল্পে কোনো ভুল না থাকে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, যত দ্রুত সম্ভব চলতি বছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে।

উপদেষ্টা আরও বলেন, আগের প্রস্তাবিত প্রকল্পে নির্দিষ্ট সময়সূচি ও যথাযথ যাচাই-বাছাই ছিল না। বর্তমান প্রকল্পে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ এবং সেচব্যবস্থা—এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। প্রকল্পটি শতভাগ কার্যকর করতে কিছুটা সময় নেওয়া হচ্ছে।

তিনি জানান, এবার ভিন্নভাবে কাজ করা হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে গণশুনানি আয়োজন, জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের মতামত গ্রহণ এবং বিস্তারিত সমীক্ষার পর প্রকল্পটি চীনে পাঠানো হয়েছে।

চীন-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে হতাশা ছড়ানোর কোনো সুযোগ নেই। দুই দেশের জন্য গ্রহণযোগ্য এবং জনগণের জন্য উপকারী এমন একটি চুক্তির দিকেই সরকার এগোচ্ছে।

এদিকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূ-রাজনৈতিক চাপ নেই। টেকসইভাবে প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হবে।

এ সময় রংপুরের জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ