• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

এলপিজি সংকট মোকাবিলায় সরকারের বড় উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক    ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশে চলমান এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানির জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাজারে এলপিজির সরবরাহ বাড়বে এবং মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে সরকার।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দেশের এলপিজি বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিপিসিকে মৌখিকভাবে আমদানি প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি শিগগিরই পাঠানো হবে।

বর্তমানে দেশের এলপিজি বাজার পুরোপুরি বেসরকারি খাতনির্ভর। ফলে সংকটকালীন সময়ে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। এ কারণে সরবরাহ ঘাটতি বা কৃত্রিম সংকট দেখা দিলে সরকারের হাতে কার্যকর কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা থাকে না। এই বাস্তবতা তুলে ধরে গত ১০ জানুয়ারি বিপিসি সচিবকে একটি চিঠি দেয়, যেখানে এলপিজি আমদানির অনুমতি দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই সরকার বিপিসিকে জিটুজি ভিত্তিতে এলপিজি আমদানির অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিপিসির মাধ্যমে এলপিজি আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে, সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহজ হবে এবং দামের অস্থিরতা কমবে।

সরকারের এই পদক্ষেপের ফলে এলপিজি সংকট ধীরে ধীরে লাঘব হবে এবং রান্না গ্যাস নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা