• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

হরিপুরে সরিষার বাম্পার ফলন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি    ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ঠাকুরগাঁও হরিপুর উপজেলা ৬ টি ইউনিয়নে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ হয়েছে। মাঠে মাঠে শুধু সরিষা ফুলের হলুদের সমারোহ। ভালো ফলনের আশা কৃষকের। 

রোববার (১৮ জানুয়ারি) হরিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর সরিষার চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪২শ’ হেক্টর কিন্তু তা ছড়িয়ে আবাদ হয়েছে ৪ হাজার ৯৫০ হেক্টর।

হরিপুর উপজেলায়  গত বছর আবাদ হয়েছিল ৩ হাজার ৪৭০ হেক্টর। গত বছর কে ছাড়িয়ে এ বছর বেশি আবাদ হয়েছে ১ হাজার ৪৮০ হেক্টর।

রনহাট্রা গ্রামের কৃষক বেলাল বলেন, আমি এবার ৩ বিঘা জমিতে সরিষার চাষাবাদ করেছি। ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়ন কৃষক মো জহুরুল ইসলাম  বলেন ৪ বিঘা জমিতে সরিষা চাষাবাদ করেছি। সরিষার ক্ষেত ভালো হয়েছে এখন পর্যন্ত সমস্যা হয়নি সরিষা গাছে বেশ ফুল ও ফল হয়েছে।

আশা করি ভালো ফলন পাবো। সরিষা তোলার পর ওই জমিতে ধান রোপণ করবো। কৃষক ফিরোজ তালুকদার  বলেন, আমি দুই বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। ওই সরিষা দিয়ে আমি সারা বছর পরিবারের তেলের চাহিদা পূরণ করবো। 

হরিপুর উজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর বলেন, এবছর আবহাওয়া ভালো থাকায় এ উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ হয়েছে ৪ হাজার ৯৫০ হেক্টর। 

গত বছর আবাদ হয়েছিল ৩ হাজার ৪৭০ হেক্টর সে অনুযায়ী এ বছর ১ হাজার ৪৮০ হেক্টর আবাদ বেশি হয়েছে। ৪ হাজার ৯৫০ হেক্টরের মধ্যে বারী ১৪ সরিষার ৩২ বিঘা প্রণোদনা, বারী ১ হাজার ৪২০ ও বীনা ১১ জাতের ৩ হেক্টর প্রদর্শনী প্লট রয়েছে।

এ বছর প্রতি হেক্টরে ফলন ধরা হয়েছে ১.৫ মেট্রিক টন। কম খরচে কম সময়ের মধ্যে অধিক মুনাফা অর্জনকারী ফসল হওয়ায় সরিষা চাষের প্রতি কৃষকের আগ্রহ বাড়ছে।

ভিওডি বাংলা- জহুরুল ইসলাম (জীবন)/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার