• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ পি.এম.
১১ জন আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান নিখোঁজ-ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহীসহ একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ইয়োগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশ্যে বিমানটি উড্ডয়ন করলে, স্থানীয় সময় দুপুর ১টার পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

বিমানে তিনজন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন। মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানিয়েছেন, বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত হয়েছে মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায়। সেখানেই এখন তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

উদ্ধার অভিযানে বিমান বাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবকরা অংশ নিচ্ছেন। এছাড়া নিখোঁজ বিমান খুঁজে পেতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে সংস্থাটির অপারেশনস প্রধান আন্দি সুলতান জানিয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তৃত দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য বিমান পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশের বিমান নিরাপত্তা রেকর্ড তুলনামূলকভাবে দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে এখানে একাধিক প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে।

গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ কালিমানতান প্রদেশ থেকে একটি হেলিকপ্টার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে ছয় যাত্রী ও দুই ক্রু সদস্য নিহত হন। এর দুই সপ্তাহেরও কম সময় পর, দুর্গম পাপুয়া অঞ্চলের ইলাগা জেলায় আরেকটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়।

স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছেন, নিখোঁজ বিমানটিও দুর্ঘটনার শিকার হতে পারে। তবে খুঁজে বের করার জন্য স্থল ও আকাশপথে তল্লাশি অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!