• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

কল রেকর্ডে তোলপাড়

‘আপু’ সম্বোধনে ইউএনও ক্ষুব্ধ

লালমনিরহাট প্রতিনিধি    ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ পি.এম.
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান।সংগৃহীত ছবি

‘আপু’ সম্বোধনে ক্ষুব্ধ হওয়ার অভিযোগ উঠেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ফোনালাপের কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার রয়েল ফুটবল একাডেমির ১০ বছর পূর্তি উপলক্ষে একটি চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে রাত আনুমানিক ১২টার দিকে আয়োজক সংগঠনের সহ-সভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন ইউএনও শামিমা আক্তার জাহান।

ফোনালাপে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মেহেরবান মিঠু ইউএনওকে বলেন, ‘এক্ষুনি শেষ হয়ে যাবে আপু।’ ‘আপু’ সম্বোধন শোনার পর ইউএনও ক্ষিপ্ত হয়ে ওঠেন। জবাবে তিনি বলেন, ‘আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন।’ এরপর তিনি উল্লেখ করেন, অনুমতি নিতে আসা আয়োজকেরা রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেই অনুষ্ঠান শেষ করার কথা জানিয়েছিলেন।

ইউএনওর বক্তব্যের পর মেহেরবান মিঠু তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত অনুষ্ঠান বন্ধ করার আশ্বাস দেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাম’ বলে সম্বোধনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। কেউ কেউ ইউএনওর আচরণকে অহমিকা হিসেবেও আখ্যা দেন।

এ বিষয়ে রয়েল ফুটবল একাডেমির সহ-সভাপতি মেহেরবান মিঠু বলেন, ‘সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেই আমি “আপু” শব্দটি ব্যবহার করেছি, কাউকে অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না। নির্ধারিত সময়ের চেয়ে অনুষ্ঠান দেরিতে চলায় আমি দুঃখ প্রকাশ করেছি।’

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, ‘অনুষ্ঠানটি গভীর রাত পর্যন্ত চলায় আমি কিছুটা বিরক্ত হয়েছিলাম। “আপু” বলার কারণে আমি রাগ করিনি।’

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু